প্রবাস

লন্ডনে রাজিব-মিমের আত্মার মাগফেরাত কামনায় মাহফিল

রূপসী বাংলা ডেস্ক:ঢাকার রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাজিব ও মিমের হত্যাকারী ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য নিরাপদ সড়ক চাই (নিসচা)।

শনিবার পূর্ব লন্ডনের মাইক্রোস বিজনেস সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম।

সাধারণ সম্পাদক আমিনুল হক জিলুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হান্নান।

সভায় বক্তব্য দেন- প্রবীন কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আ’লীগের সভাপতি সুলতান  মাহমুদ শরীফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, বাংলাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া, কমিউনিটি নেতা সফিক মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস-এর সাবেক সভাপতি সায়াদ আহমদ সাদ, কমিউনিটি নেতা নাসির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি সালেহ আহমদ, মুন কুরেশী, ট্রেজারার রোকশানা হাসি সোনিয়া, প্রবীন ব্যক্তিত্ব খালিস মিয়া, আইন বিষয়ক সম্পাদক আব্দুল বেলাল চৌধুরী, ইসি মেম্বার বাবুল খান, সাবেক প্রচার সম্পাদক আশক আলী, শাহ বেলাল, সোনা মিয়া, মজুমদার মিয়া, সুহেল আহমদ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension