
‘লর্ড হনুমান মুসলিম ছিলেন’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ‘লর্ড হনুমান’কে নিয়ে রাজনৈতিক তরজা চলছেই৷ আর এর মধ্যেই ফের এক নয়া ট্যুইস্ট৷ ভারতীয় জনতা পার্টির বিধান পরিষদ সদস্য বুক্কল নবাব বৃহস্পতিবার দাবি করলেন হনুমান মুসলিম ছিলেন৷
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, হনুমান একজন মুসলিম বলেই আমার বিশ্বাস৷ মুসলিমদের নামের সঙ্গে হনুমানের নামের মিল খুঁজে পাওয়া যায়৷ রেহমান, রমজান, ফরমান, জিশান, কুরবান৷ এই ধরণের নাম ইসলামেই পাওয়া যায়৷


সম্প্রতি রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আলোয়ারে হনুমানকে দলিত বলেছিলেন৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘হনুমানই ছিলেন দলিত। তিনি ছিলেন একজন বনবাসী। অনেক বঞ্চনা করা হয়েছিল তাঁকে। রাম যখন ছিলেন বনবাসে, তখন আবার রাক্ষসদের হাত থেকে স্থানীয় আদিবাসীদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন হনুমানই। ত্রেতা যুগে যে কাজটা করেছিলেন রাম।’’

তাঁর এই মন্তব্যে বহু রাজনৈতিক শিবির তীব্র নিন্দা করে৷ তাঁকে কটাক্ষ করে অনুরোধের সুরে বলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, যোগী আদিত্যনাথ অন্যান্য দেব-দেবী কোন জাতের সেই তথ্যও যেন প্রকাশ করেন৷



