বিনোদন

‘লাভ-জিহাদের ছবি ‘কেদারনাথ’, ব্যান করার দাবি বিজেপির

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এক সমস্যা কাটাবার আগেই আরও এক বাজ পড়ল ‘কেদারনাথ’ ছবির উপর৷ কথায় যাকে বলে গোদের ওপর বিষফোঁড়া৷ লাভ-জিহাদের প্রচার হচ্ছে সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুতের এই ছবির মাধ্যমে৷ এমনই অভিযোগ এনেছিলেন চারধামের তীর্থ পুরোহিতরা৷ এবার একই অভিযোগ নিয়ে ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন বিজেপি মিডিয়া রিলেশনের সদস্য অজেন্দ্র অজয়৷

তাঁর দাবি, “কেদারনাথের ট্র্যাজেডিতে একটি প্রেমের কাহিনি গড়ে উঠছে৷ ছবিতে এটা দেখাতে গিয়ে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে এই ছবি৷ ধর্ম এবং তার অনুগামীদের প্রতিও এটা চরম অপমান৷” বারে বারে সমস্যার সম্মুখীন হয়ে লড়াই করে চলেছে সারা আলি খানের ডেবিউ ছবি ‘কেদারনাথ’৷

লাভ জিহাদকে প্রোমোট করছে ‘কেদারনাথ’৷ এমনই অভিযোগ নিয়ে ছবিটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চারধামের তীর্থ পুরোহিতরা৷ ছবিতে সুশান্ত এক মুসলিম ছেলের ভূমিকায় এবং সারা একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁদের প্রেমকাহিনীকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক অভিষেক কাপুর৷ ছবির টিজারে কেদারনাথের মন্দিরের সামনে সুশান্ত এবং সারার চুম্বন দৃশ্য রয়েছে৷ তাতেও আপত্তি জানিয়েছেন পুরোহিতরা।

ছবিটিকে ব্যান করার দাবিও করেছেন কেদার সভার চেয়ারম্যান বিনোদ শুক্লা৷ প্রসঙ্গত, রোম্যান্টিক থ্রিলার নিয়ে হাজির হয়েছেন পরিচালক অভিষেক কাপুর৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ছবির অফিশিয়াল টিজার৷ কোনও ডায়লগ ছাড়াই যে এক মিনিটের টিজার দর্শকদের মনে দাগ কাটতে পারে প্রমাণ করে দিয়েছেন অভিষেক৷ কেদারনাথের বন্যাকে কেন্দ্র করেই গড়ে উঠবে সুশান্ত সিং রাজপুত এবং সারা আলি খানের প্রেমকাহিনী৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension