
শাকিবকে ক্রিকেট চালিয়ে যেতে বললেন হাসিনা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভোটে নামার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এলেন বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান৷ তাঁকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবারই তিনি শাকিবকে বলেন, সামনেই বিশ্বকাপ৷ তুমি খেলা চালিয়ে যাও৷ এর পরেই জাতীয় নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন এই তারকা ক্রিকেটার৷ আওয়ামী লীগের হয়েই তিনি মনোনয়ন পত্র তুলতে রাজি হয়েছিলেন৷
তবে অপর তারকা মাশরাফি বিন মোর্তাজা কিন্তু থাকছেন ভোট লড়াইয়ে৷ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন৷ নড়াইল থেকেই প্রার্থী হচ্ছেন৷ শনিবার শাকিব আল হাসান যে ভোটে প্রার্থী হচ্ছে সেই সংবাদ নিশ্চিত করেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব৷ একইসঙ্গে অপর তারকা ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা ভোটে দাঁড়াচ্ছেন বলে জানানো হয়৷ এরপরেই বাংলাদেশ সহ আন্তর্জাতিক ক্রীড়া দুনিয়ায় চাঞ্চল্য ছড়ায়৷ প্রশ্ন উঠতে শুরু করে, ক্রিকেট ছেড়ে কেন রাজনীতিতে নামছেন দুই তারকা৷ যখন তাঁদের উপরে জাতীয় দল অত্যন্ত নির্ভর করছে৷
শাকিব ও মাশরাফিকে ঘিরে শুরু হয় পক্ষে বিপক্ষে মতামত ও বিতর্ক৷ এক পর্যায়ে দুই ক্রিকেটার প্রবল সমালোচিত হতে থাকেন৷ খোদ জাতীয় দলের ম্যানেজারই প্রশ্ন তুলে দেন৷ এরপর শনিবার রাতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শাকিব আল হাসান৷ রাতে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়৷ সেখানে হাসিনা নিজেই শাকিবকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করেনে৷ জানিয়ে দেন, সামনেই বিশ্বকাপ৷ তোমাকে ক্রিকেট ধরে রাখতেই হবে৷



