আঞ্চলিকপ্রবাস

লালমনিরহাটে তিন পরিবারকে প্রবাসীদের আর্থিক সহযোগিতা

প্রবাসের ক’জন হৃদয়বান ব্যক্তির অর্থ সহায়তায় বাংলাদেশের অসহায় তিন পরিবারের মুখে হাসি ফুটেছে।

লালমনিরহাট জেলার বিশিষ্ট গীতিকার, সুরকার প্রয়াত বরীন্দ্রনাথ মিশ্রের একমাত্র ছেলে প্রয়াত দিলীপ মিশ্রের অসহায় তিন শিশু সন্তান, বিধবা স্ত্রী, বিধবা মা, সৈয়দপুরের আলতাফ হোসেন এবং নীলফামারী জেলার অসহায় কণ্ঠশিল্পী অতুল চন্দ্র রায় আর্থিক সহযোগিতা পেয়েছেন।

গত ২১ মে বিকাল ৩টায় বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুর কুড়িগ্রাম মিলনায়তনে এই অসহায় পরিবারদেরকে সাহায্য প্রদান করা হয়। ভাওয়াইয়ার ভূপতি ভূষণ বর্মার তত্ত্বাবধানে ও সাংবাদিক ইউসুফ আলমগীরের সঞ্চালনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুর বেতারের গীতিকার, সুরকার ও গবেষক খন্দকার মোহাম্মদ আলী সম্রাট।

বক্তব্য রাখেন গীতিকার অনন্ত কুমার দেব, লোক সংস্কৃতি গবেষক ড. এরশাদুল হক, গীতিকার বিষাদ চন্দ্র বর্মন, গিদালের আখড়ার পরিচালক ও রংপুর বেতারের সংগীত পরিচালক মিনহাজ উদ্দিন আজাদ, কণ্ঠশিল্পী নাজমুল হুদা, মানবাধিকার নেত্রী ফাল্গুনী তরফদার, দিলীপ মিশ্রের সহধর্মিনী প্রিয়াংকা মিশ্র, সমশের আলী প্রধান একাডেমীর সভাপতি এস এম নজরুল, শাহিদুজ্জামান লাভলু, মানবেন্দ রায়, গোলাম মোস্তফা, অতুল চন্দ্র রায়, আনিসুর রহমান, শ্যামল চন্দ্র, আশরাফ হোসেন প্রমুখ।

আলোচনা পর্ব শেষে তিন পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন দেয়া হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension