
প্রবীর কুমার চৌধুরী
কত প্রাণ অকারণে লাশ হয়ে যায়
পৃথিবী তাকিয়ে দেখে মুখে কুলুপ এঁটে।
অন্তর্বাস খুলে, খুলে আকাশে উড়ায় মশিয়া
ঘর, গেরস্থালি, চোখ বন্ধ করে অজানার অভিনয়ে—
অপ্রত্যাশিত পকেটে টাকার থলি।
ক্ষণে, ক্ষণে রক্তস্রোত বয় শীতল বরফে
দেহ জুড়ে পরতে, পরতে মেকি কান্নার স্রোত
আপ্তবাক্য ফসিল করেছে দুনিয়ার যত লোভ।
এই ধরণীর বোবা কান্না মোছাতে, মোছাতে
প্রয়োজনে লাশ হতে রাজি ক্ষণিক হাসি ফোটাতে।
অপ্রকাশিত জীবন আখ্যান হয়তো লিখবে ইতিহাস
আর কতদিন চাপা রাখবে উঠতি যাপনের কবিতায় ?
তুল্যমূল্য দেখি তুলাদণ্ডের কারসাজি, লোভের দৃষ্টিতে—
কত অনুরাগ জমা রাখে সুসজ্জিত জুয়েলার্স।
আমি তো লিখতে, লিখতে সত্য গল্প , প্রয়োজনে হবো লাশ।



