প্রবাস

শফিউল বারী বাবুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করল যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর প্রথম মৃত্যু বার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৯ জুলাই জ্যাকসন হাইটের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল এক
স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।

সভায় গেস্ট অব অনার হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের আহবায়ক জিল্লুর রহমান জিল্লু। প্রধান বক্তা ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্রের সদস্য সচীব, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন শফিউল বারী বাবুর স্ত্রী বিথীকা বিনতে হোসাইন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা ও বিএনপি নেতা আব্বাস উদ্দীন দুলাল, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নেতা, যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আবদুস সবুর, ঢাকা জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত আহবায়ক ও যুক্তরাষ্ট্র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক বাসের রহমান, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন সবুজ, সাবেক মেয়র ও বীর মুক্তিযাদ্ধা আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন যথাক্রমে যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি আতিকুল হক আহাদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আমানত হোসেন আমান ও মিজানুর রহমান মিজান, মুলধারার রাজনীতিবিদ ও বিএনপি নেতা সাইফুর খান হারুন, জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, চট্রগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. বদিউল আলম, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র স্মৃতি সংসদের সভাপতি নুর আলম, যুক্তরাস্ট্র যুবদল নেতা আহসান উল্লাহ মামুন, নিউ ইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউ ইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সি সহ সভাপতি, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি খোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম মিরন, যুক্তরাষ্ট্র ছাত্রদল নেতা আল মামুন সবুজ, নিউ ইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সি যুগ্ম সাধারণ সম্পাদক রইজ উদ্দীন, নিউ ইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, দক্ষিণ কোরিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ও যুক্তরাষ্ট্র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য শফিক ভুঁইয়া প্রমুখ ।

বক্তারা মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার রাজনৈতিক ত্যাগের প্রশংসা করে বলেন শফিউল বারী বাবু মনেপ্রাণে একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন। তার মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয় বলে বক্তারা অভিযোগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension