
এম এ জিন্নাহ
শরতের কারুকাজ নিদারুণ ফুটছে;
চারদিকে কত রূপ কত রঙে ছুটছে।
কাশফুলে ফুলে ফুলে অপরূপা সজ্জা;
সব যেন ভুলে গেছে,ভেঙে গেছে লজ্জা।
কূলে কূলে তরী বাঁধা দোলনায় দুলছে;
হিম বায়ু বয়ে চলে,ঢেউ সব ফুলছে।
সাদা মেঘ উড়ে চলে অজানার প্রান্তে;
চোখ জোড়া চেয়ে যায় কতকিছু জানতে।
প্রভাতের আলোধারা ঝিলিমিলি সৌরভে;
স্নিগ্ধতা মিশে যায় শরতের গৌরবে।
শিশিরের সতেজতা প্রভাতের কিনারে;
শীতলতা ছুঁয়ে যায় দূরে থাকা মিনারে।
পথে পথে সুর হারা দিশেহারা কূলটা;
সুবিশালে সাদা ফুল, রোজ তারে উল্টা।
সবুজের সমারোহ অবিচল লুটছে;
শরতেরর কারুকাজ নিদারুণ ফুটছে।



