প্রবাস

শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আজ ১৫ই এপ্রিল সোমবার ওয়াশিংটন ডিসি’র পার্ক হায়াত হোটেলে মাননীয় শিক্ষা মন্ত্রী ড.দিপু মনি’র সংগে স্হানীয় আ:লীগের তিনটি কমিটি মেট্রো ওয়াশিংটন আ:লীগ, ভার্জিনিয়া স্টেট আ:লীগ,মেরিল্যান্ড স্টেট আ:লীগ,সহযোগী সংগঠন মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ,ওয়াশিংটন ছাত্রলীগ এবং গ্রেটার ওয়াশিংটন যুবলীগ নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় মিলিত হোন।মেট্রো ওয়াশিংটন আ:লীগের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার শুরুতেই সা:সম্পাদক এম নবী বাকী মাননীয় মন্ত্রী মহোদয়কে Eighth investors group meeting এ প্যানেল মেম্বার হিসেবে যোগদান করায় সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দিত করেন। এছাড়া দায়িত্ব প্রাপ্তির পর প্রশ্ন ফাঁস রোধে মন্ত্রীর দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন। এরপর এম নবী বাকী উপস্হিত সকলকে নাম এবং পদবী উল্লেখ করে মন্ত্রী মহোদয়ের সংগে পরিচিত হওয়ার জন্য আহবান জানান। এক পর্যায়ে মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এম,রাবিউল ইসলাম রাজুর নেতৃত্বে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানায়। মন্ত্রী মহোদয় উপস্হিত কিছু সংখ্যকের কিছু প্রশ্নের উত্তর দেন এবং মতামত শোনেন। সভায় মন্ত্রী মহোদয়ের সফর সংগী সাংসদ জনাব ফজলে হোসেন বাদশা উপস্হিত ছিলেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে নেতাকর্মীদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের সময় অতিবাহিত হয়। জয় বাংলা, জয় বংগবন্ধু ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension