
মুহাম্মদ রফিক ইসলাম
মাংসের ভেতরের শীত হাড়ের ভেতর দিয়ে যায়
রক্তের ভেতরে জমাট বাঁধে কাঁপুনি
থরথর করে কাঁপতে থাকে সূর্যের শিশু
নক্ষত্রের কাঁথায় ওমফুল ফুটে না কতকাল
ভাঙে না কখনো জাগ্রত মানুষের ঘুম
পৃথিবীর জরায়ুতেও ফেঁপে ওঠে শীতের ফেনা
রাতের বুকে উদোম শরীরে হাঁটে একঝাঁক পোনা



