
মুহাম্মদ রফিক ইসলাম
ব্যস্ত নগরীর ব্যস্ত সড়ক।
দূরপাল্লার পরিবহনের সাথে কেউ
মধ্যরাতেও কথা বলেন।
গাড়ি আসে, থামে।
পথচারীর পায়ে হুঁইসেল বাজে, বিস্ময়!
সড়কের দু’ধারে গাড়িগুলো ঘুমোলে
ডাস্টবিনে লুকিয়ে রাখা হাড়গুলো
হেঁটে হেঁটে আসে;
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে শীতের পোনা।



