ছড়াসাহিত্য

শুদ্ধ পথের পথিক

এম এ জিন্নাহ


একটি কঠিন শপথ উঠুক
মানুষ হওয়ার ছন্দে;
সব মানুষের মৃত্যু ঘটে
অমানুষের গন্ধে।

অর্থ লোভে স্বার্থ লোভে
দিক ভুলেছে কত;
সুযোগবাজির সুযোগ খুঁজে
মাথা করে নত ।

এই ভাবে তো হয় না জীবন
হয় না কভু শুদ্ধ ;
নিয়ম করা শপথ জাগুক
থামুক অসৎ যুদ্ধ ।

আলোক ছায়ায় মানুষ রবে
থাকবে না সে ভুলে;
এমন যেন হয়ে থাকে
সকল জাতি-কুলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension