
অন্তর দহন?
পোড়া মনের কথোপকথন,
হারিয়ে গেছে জন অরণ্যে—
জ্যোৎস্না রাতের বেণুবনে।
কে যায়, কোথায় যায়
কার জন্য ঘুম ভেঙ্গেছে?
কোন্ বিহঙ্গ আজ ডেকেছে?
খোলা যখন আছেই তরী
চলো ভেসে যাই ভাটার টানে।
বেশ তো কাটছে সময় সরণী
তবু ধারা বিবরণী নেই তার
অবেলায় কেন ভাবছো এত কিছু?
দুনিয়াটা মায়া পারাবার।



