প্রধান খবরবাংলাদেশ

শেখ হাসিনাকে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী’র ধন্যবাদ

রূপসী বাংলা ডেস্ক:শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের শেষ ভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

টুইটারে ক্রিস্টালিনা জর্জিভা বলেন, জি ৭ সম্মলনের শেষ মুহূর্তে শেখ হাসিনার দেখা পেয়ে গেলাম। এই সুযোগে আমাদের উন্নয়ন কাজের এই অংশীদারকে ধন্যবাদ জানানোর সুযোগটি নিলাম। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করার জন্যও বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের মুহূর্তের একটি ছবিও পোস্ট করেছেন ক্রিস্টালিনা জর্জিভা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আগের মেয়াদে পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খানিকটা ছন্দপতন ঘটে। ওই সময়ে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে পিছপা হয় বিশ্বব্যাংক। অন্যরা যেন ঋণ না দেয়, সেই আহ্বানও জানায় সংস্থাটি।

বিশ্বব্যাংকের এমন ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের নিজস্ব অর্থায়নেই তৈরি হচ্ছে পদ্মা সেতু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension