প্রধান খবরবাংলাদেশরাজনীতি

শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, মনোনয়ন ফরম নিতে আসা বিএনপি নেতা-কর্মীদের ওপর সরকার বিনা উসকানিতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

আজ বুধবার দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গত তিন ধরে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসে। নয়াপল্টনে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল। শেখ হাসিনার নির্দেশে নির্বাচন কমিশন পুলিশ দিয়ে এ হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

এর আগে দুপুর পৌনে ১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা শুরু হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কয়েক হাজার নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উপস্থিত নেতাকর্মীরা আশেপাশের মার্কেট, হোটেল, শপিং মল ও গলিতে অবস্থান নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় পুলিশের গাড়িতেও আগুন দেয়া।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension