সাহিত্যকবিতা

শ্রাবণধারা

রাহেলা আক্তার

শ্রাবণধারায় এলোকেশে একলা ভাবি আনমনে—
উচাটন হিয়া কেন যে ধায় তারই সনে;
লজ্জাবতীর আলতো ছোঁয়ায় লুকায় বৃক্ষের শাখায়,
অভিমানী শ্রাবণ খুনসুটিতে মাতে সাদা মেঘের ভেলায়।

মেঘমালার আলিঙ্গনে নয়নে শ্রাবণের ধারা বহে—
শিহরণে উচ্ছ্বসিত হৃদয়, বিচ্ছেদের বীণের সুরও সহে।
শূন্য হৃদয়ের মাঝে নাহি কোনো সাথি;
সিক্তার অলিন্দে দাঁড়িয়ে একেলাই মালা গাঁথি।

শ্রাবণের রিমঝিম, ঝরঝর সুর ছন্দ দোলায়
জানি না এ হৃদয়ে কোন সে রাগিণী বাজায়।
উন্মাদনায় মাতাল লহরী ছন্দ-সুরে;
সব ছেড়ে মন চলে সেই অভিসারে।

জানি, হয়তো আসবে কোনো এক শ্রাবণধারায়—
শুভ্র মেঘের ভেলায় হারিয়ে যাব অলৌকিক ছোঁয়ায়।
হারিয়ে গেলে মন কোনো অচেনা জগতে,
শ্রাবণের ধারা বহে সুখানুভূতির প্রশান্তিতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension