
হাফিজুর রহমান
পর আপন ঠাহরের দুর্ভেদ্য প্রক্রিয়ায় ঘূর্ণায়মান
সকল অবস্থানে, ভীষণ জটিল সময় পার করানো এখন
সত্যিকারের সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার;
খুবই লাজুক পরিস্থিতিতে আছে সম্পর্কের বুনিয়াদ!
পরিবর্তিত হচ্ছে এর রূপ, রস, গন্ধ; শুধুমাত্র –
স্বার্থ নামের এক, সহানুভূতিহীন ভাইরাসের প্রাদুর্ভাবে।
সম্পর্কের ত্রুটি পিতা-পুত্রের, স্বামী-স্ত্রীর, ভাই-বোনের
এমনকি – স্রষ্টা ও সৃষ্টির মধ্যেও কখনও সাংঘর্ষিক!
জীবন জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত সংক্রমিত,
সকল ধরনের সম্পর্ক; এখানে – প্রণয়ের সমাধিতে
প্রস্তুত হচ্ছে পৃথিবী, অন্যরকমের এমনই প্রজন্মের;
যেখানে ব্যর্থতার, বিশ্বাস পুনরুদ্ধারের সকল প্রচেষ্টা।



