প্রধান খবরযুক্তরাষ্ট্র

সংবাদপত্রের অফিসে বন্দুকধারীর হাতে গোলাগুলিতে ৫জন অফিস কর্মকর্তা নিহত

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের একটি দৈনিক পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। ওয়াশিংটনের পূর্বদিকে অবস্থিত একটি ঐতিহাসিক শহর অ্যানাপলিসের ‘ক্যাপিটাল গ্যাজেট’ পত্রিকা কার্যালয়ে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

ওই পত্রিকার সাংবাদিক ফিল ডেভিস এক টুইট বার্তায় লিখেছেন—“একজন বন্দুকধারী বার্তাকক্ষের কাঁচের দরজা ভেঙে ভিতরে কর্মরত কর্মচারীদের ওপর গুলি বর্ষণ করতে থাকে। ”

এনি অরান্ডেল কাউন্টির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান বিল ক্র্যাম্ফ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা পাঁচ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। সেখানে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ”

পুলিশ আক্রমণকারী বন্দুকধারী সন্দেহে একজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে বার্তা সংন্থা এএফপি।

ম্যারিল্যান্ড পুলিশের মুখপাত্র লেফট্যানেন্ট রায়ানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, হামলাকারীর আর কোনো সঙ্গী কিংবা সাহায্যকারী ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ এবং চারতলা ওই ভবনে কোনা বোমা রাখা হয়েছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে।

রায়ান আরও বলেন, ভবনটি নিরাপদ করার জন্য পুলিশ সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension