প্রবাস

সন্দ্বীপ সোসাইটির নির্বাচন পান্না- আলাউদ্দিন প্যানেল বিজয়ী

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ১৭ নভেম্বর বিপুল উৎসাহ- উদ্দীপনায় অনুষ্ঠিত হয় প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন। এই নির্বাচনে প্রায় ৪ হাজার ভোটার লাইনে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে পান্না- আলাউদ্দিন প্যানেলে ১৯ প্রার্থীর সকলেই বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আমিন- সাইফুল প্যানেলের সকল প্রার্থী। বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি আব্দুল হান্নান পান্না, সাধারণ সম্পাদক এ এস এম আলাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেলাল, সহ সভাপতি ম. ইসলাম সাহাব উদ্দিন, মোহাম্মদ কাশেম, ফসিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মনির,

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউছার সর্দার, সহ সাংগঠনিক মোহাম্মদ সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাইন উদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক ওমর ফরিদ, ক্রীড়া সম্পাদক আহাম্মেদ সোহেল, কর্মসংস্থান সম্পাদক এইচ এম এস ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফায়েত, আইন বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন দিদার ও তথ্য সম্পাদক মোহাম্ম মনির উদ্দিন।
নির্বাচনের কেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নূরে ছফা। এই সময় নির্বাচন কমিশনের সদস্য এমলাখ হোসেন ফয়সল, এম রহমান সুজন, মোহাম্মদ লুৎফর, মোহাম্মদ তৌহাসহ উভয় প্যানেলের প্রার্থীরা। যদিও আমিন- সাইফুল প্যানেল ভোটার মেশিনে ভোট গণনা না দেখানোর জন্য ট্রাস্টি বোর্ডের কাছে অভিযোগ দাখিল করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension