
সুবেহ-সাদিক থেকে সুর্যাস্ত
অসহিষ্ণু; অথচ সংযমে আছি
বেলা তো থেকে থেকে বাড়ন্ত
আমি- কী জানি, কিসে যে বাঁচি!
সেইসব তির্যক কথার চে‘
নিজের তির্যক ছায়া
ঢের ভালো
বেলা বরং ডুবেই যাক
পাখিরা ফিরুক,
পথ যতই এলোমেলো।
আমায় ভীষণ করে
সেইসব দিনে ‘ধরে’
যেইসব দিনকে লোকে
‘রোজা’ বলে ডাকে—
আমি কিন্তু তুমুল করে
উৎযাপন করি তারে
কেননা, সংযমেও,
উৎসব আষ্টেপৃষ্টে লেগে থাকে।



