খেলা

সবার আগে সেমিতে রোনাল্ডোহীন পর্তুগাল

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : নেই রোনাল্ডো, তবু চিন্তার ভাঁজ নেই কপালে৷ গ্রপের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট ছিনিয়ে নিয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল পাকা করে ফেলল পর্তুগাল৷

শনিবার শক্তিশালী ইতালির বিরুদ্ধে ড্র করে সেমি নিশ্চিত করল ফার্নান্ডো স্যান্টোসের ছেলেরা৷ জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি নিয়ে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন সিআর সেভেন৷

অন্যদিকে দেশের জার্সিতে ইতালির ডিফেন্ডার চিয়েলিনি’র এদিন ছিল শততম ম্যাচ৷ ইতালির সপ্তম ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন চিয়েলিনি৷ কাকতালীয় ভাবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের ঠিক চোদ্দ বছর পর শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন ইতালির অভিজ্ঞ এই ডিফেন্ডার৷ চিয়েলিনির মাইলস্টোন ম্যাচ অবশ্য তাঁর সতীর্থরা স্মরণীয় করে রাখতে পারল না৷ সান সিরোতে গোলশূন্য ড্র করায় নেশনস লিগ থেকে ছিটকে গেল ইতালি৷

চার ম্যাচে ইতালির পয়েন্ট ৫, তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রোনাল্ডোহীন পর্তুগাল৷ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট তুলতে পেয়েছে গ্রুপের অন্য দল পোল্যান্ড৷ ২১ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি পর্তুগাল৷

শেষ কয়েক মাস একেবারেই ভাল যাচ্ছে না ইতালির৷ শনিবারের ভেন্যু মিলানের সান সিরোতেই গত নভেম্বরে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যাতা অর্জন করতে ব্যার্থ হয় ইতালি৷ এবার সেই ভেন্যুতেই নেশেনস লিগের ম্যাচে ড্র করে ছিটকে গেল  চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension