প্রধান খবরবাংলাদেশ

সব সরকারই অন্তর্ধানের ‘আসল’ ঘটনা জানে, কিন্তু চিতাভস্ম দেশে ফেরানোর উদ্যোগ নেয়নি, দাবি নেতাজির প্রপৌত্রর

রূপসী বাংলা ডেস্ক:নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর প্রপৌত্র আশিস রায়। তিনি একটি বইয়ে দাবি করেছেন, ‘নেহরু থেকে শুরু করে মোদী সরকার, ভারতের সব প্রশাসনই নেতাজির অন্তর্ধানের বিষয়ে আসল ঘটনা জানে। কিন্তু কোনও সরকারই তাঁর চিতাভস্ম দেশে ফেরানোর উদ্যোগ নেয়নি। টোকিরও রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভস্ম সংরক্ষণের খরচ দেয়। তাঁর পরিবারের কিছু লোকজন এবং কয়েকটি রাজনৈতিক দল চিতাভস্ম দেশে ফেরানোর প্রস্তাবে আপত্তি জানিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার কোনওদিনই সেই আপত্তি দূর করার জন্য আন্তরিক চেষ্টা করেনি।’

১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনায় সত্যিই নেতাজির মৃত্যু হয়েছিল কি না, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কেন্দ্রীয় সরকার একের পর এক তদন্ত কমিশন গঠন করলেও, এই রহস্যের সমাধান হয়নি। আশিস অবশ্য দাবি করেছেন, ‘বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছিল। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা না জানিয়ে অন্যায় করেছে দেশ। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ও বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় চিতাভস্ম ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension