
মো. আশতাব হোসেন
ঝড়ের সম্ভাবনা দেখেই খসে যায়
বেষ্টিত নকল আবরণ আসন গড়ে নতুন আঙ্গিনায়,
মূল্য হারায় ঝড়ে পতিত কঙ্কালসার আকার আকৃতি
বিলীন হয়না পুনরায় অংকুরিত হওয়ার জন্য
মাটি কামড়ে ধরে থাকে কিছু অবশিষ্ট।
ঝড় শেষে হয় বর্ষণ অর্ধমৃত্যুকে দেয় আশ্বাসধারা
আবারও মাথা তুলে করে ঘোষণা আপন অস্তিত্ব।
উত্থানপতনের বসবাস পাশাপাশি একে পরিয়ে দেয়
অপরকে গুরুত্বের পদক চলে হাত ধরে।
আসলে শেষ বলতে খুঁজে পাইনা সমাপ্তি ফলক
শেষ প্রান্তেই দেখা মেলে শুরুর সূচনার চারা,
তুচ্ছতা ভেসে যায় তার সীমান্ত অভিমুখে
সেখানে সমাদৃত হয় লালগালিচার কমলতায়।



