ভারত

‘সরকার কথা রাখেনি’, ৫ সেপ্টেম্বর ফের আন্দোলনের ডাক সিজেপির

দেশজুড়ে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির। কেন্দ্রীয় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই দাবিতেই আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে দলটি।

সোমবার দুপুর ২টায় এক সাংগঠনিক বৈঠক করে দলের কর্মকর্তারা এই বিক্ষোভের ঘোষণা করেন।

ইন্ডিয়াহুডের প্রতিবেদনে বলা হয়, সিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ এই পদযাত্রাটি ইন্ডিয়া গেট থেকে শুরু করে দিল্লির পুলিশ সদর দফতরের দিকে অগ্রসর হবে। এই কর্মসূচির নেতৃত্ব দেবে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার। সেই সাথে গত ২০ জুলাইয়ের সংসদ অভিযানে পুলিশের বর্বরতার শিকার হওয়া ব্যক্তিরা।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আমরা ঘোষণা করছি, নিহত নিট পরীক্ষার্থী ও পুলিশের বর্বরতার শিকার হওয়া ছাত্র-ছাত্রীদের পরিবারের নেতৃত্বে, সারা দেশ থেকে অগত শিক্ষার্থী ও তরুণ নাগরিকদের অংশগ্রহণে, আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লির পুলিশ সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

কারণ সরকার ছাত্র যুবদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। সেই কারণেই ফের তারা পথে নামতে বাধ্য হচ্ছে।

সিজেপির তরফ থেকে আরো জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার আদৌ কথা রাখতে চায় কিনা, সেই বিষয়ে কমিটির সদস্যরা সন্দেহ প্রকাশ করছেন।

এক মাস ধরে আন্তরিকভাবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার এখন অন্য খেলা খেলছে।

কারিগরি ত্রুটির আড়ালে লুকিয়েছে সেই প্রতিশ্রুতি। এমনকি ছাত্র-ছাত্রীদের উপর দায়ের হওয়া এফআইআর তুলতে অস্বীকার করছে পুলিশ। এটা চলতে পারে না। আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসাবে ধরে ভুল করা যাবে না।

আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার প্রতিদান সরকারকে দিতে হবে বলে যোগ করে দলটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension