আন্তর্জাতিক

সাংবাদিক শিরিনকে গুলি করার আরও ভিডিও প্রকাশ

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহর আরেকটি ভিডিও প্রকাশ করেছে আলজাজিরা।

এতে দেখা যায়, গত ১১ মে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জেনিন শরণার্থী শিবিরের বাইরে অভিযানের খবর সংগ্রহের জন্য যাওয়া শিরিনকে লক্ষ্য করে স্নাইপাররা বেশ কয়েক রাউন্ড গুলি করছে। খবর সিএনএনের।

গুলি করার পরই মুখ থুবড়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায় শিরিনকে। এ সময় তার ক্যামেরাম্যান মাজদি বানুরা দৌড়ে এসে মাথায় হেলমেট এবং শরীরে প্রেস লেখা বুলেটপ্রুফ জেকেট পরা শিরিনের নিথর দেহটি উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু তখনও গুলিবর্ষণ অব্যাহত ছিল।

ভিডিওতে দেখা যায়, শিরিনের ক্যামেরাম্যান এবং শাথা হানায়শা নামে আরেক আতঙ্কিত সহকর্মী অ্যাম্বুলেন্স ডাকছেন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য।

স্নাইপাররা যখন শিরিনকে গুলি করে, তখন তার খুব কাছে ছিলেন শাথা হানায়শা নামে ফিলিস্তিনি ওই সাংবাদিক। কিন্তু পাশেই একটি গাছের আড়ালে থাকায় অল্পের জন্য রক্ষা পান তিনি।

নতুন এ ভিডিওতে এটি আরও স্পষ্ট হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর গুপ্তঘাতকরা পরিকল্পিতভাবে সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করেছে।

উল্লেখ্য, মার্কিন নাগরিক হয়েও জন্মভূমির টানে গত দুই দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে বিশেষ করে পশ্চিমতীরে সাংবাদিকতা করে গেছেন ৫১ বছর বয়সি আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। গত ১১ মে ইসরাইলি সেনাবাহিনীর স্নাইপার পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে এই সাহসী সাংবাদিককে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension