আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ

সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে সাবেক ছাত্রলীগ নেতা আবদুস সবুর তুহিনের বিরুদ্ধে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীকে (৩৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামী দেশে ফিরলে নির্যাতনের শিকার ওই নারী এক মাস পর রবিবার রাতে আদমদীঘি থানায় মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, আসামি আবদুস সবুর তুহিন (৪০) বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের গোলাম মোস্তফা দিলবরের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। দুই সন্তানের মা ওই নারীর স্বামী গত চার বছর ধরে সৌদি আরবে থাকেন। আর এই সুযোগে তুহিন তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় সন্তানদের হত্যার হুমকি দিতেন।

বাড়িতে কেউ না থাকার সুযোগে তুহিন গত ২৯ নভেম্বর রাতে প্রবাসীর বাড়িতে যান। পরে ঘুমন্ত গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যান। স্বামী দেশে না থাকায় তিনি (নারী) আইনের আশ্রয় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিলেন না।

গত ২০ ডিসেম্বর তার স্বামী দেশের বাড়িতে ফেরেন। এরপর তিনি তাকে ধর্ষণের কথা স্বামীকে অবগত করেন। পারিবারিকভাবে আপোষ-মীমাংসা না হওয়ায় ধর্ষণের শিকার ওই নারী গত রোববার রাতে আদমদীঘি থানায় সাবেক ছাত্রলীগ নেতা প্রতিবেশী ভাতিজা আবদুস সবুর তুহিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত তুহিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার বাবা গোলাম মোস্তফা দিলবর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করতে মিথ্যা মামলা করা হয়েছে।

আর গ্রামবাসীরা বলছেন, স্বামী বিদেশে না থাকায় ওই নারীর সঙ্গে তুহিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে তারা অবাধ মেলামেশা করেছেন। মতবিরোধ সৃষ্টি হওয়ায় ওই গৃহবধূ স্বামীর কাছে ধর্ষণের অভিযোগ ও থানায় মামলা করেছেন।

সোমবার বিকালে ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

তিনি আরও জানান, তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল কি না তা নিয়ে তদন্ত চলছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে অভিযোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension