
শাহজালাল সুজন
সময় স্রোতে ভেসে দেখি
ঘন্টা ধ্বনি বাজে,
অকুতোভয় তবুও মনের
রং গোধূলি সাঁঝে।
মনের ঘরে বেঁধে ছিলে
অজানা এক সুরে,
কোন্ সুরেতে হয় লহরী
বিষাক্ত তীর ছুঁড়ে।
জীবন তরী যায় যে ডুবে
ছলনার জল ফাঁদে,
অমানিশার ঘোর বিপাকে
মন যাতনায় কাঁদে।
সঙ্কাগুনে হয়তো পুড়ছে
দেখোনি তো চেয়ে,
নির্বাক চোখে নোনাজলে
দুঃখ ঝরে বেয়ে।
ক্যালেন্ডারের রোজ নামচা
দিব্যি দেখি মায়া,
অবনীর এই পাঁজর জুড়ে
সায়াহ্নে এক ছায়া।



