প্রধান খবরযুক্তরাষ্ট্র

সিআইএ’র প্রথম নারী পরিচালকের শপথ গ্রহণ

রূপসী বাংলা ডেস্ক:কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হ্যাসপেল শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার ওয়াশিংটনের বাইরে সিআইএ’র সদর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সিনেট চুয়ান্ন-পয়তাল্লিশ ভোটে হ্যাসপেলের মনোনয়ন অনুমোদন করে। মনোনয়ন শুনানির সময় সাংসদরা হ্যাসপেলকে, সিআইএ’তে জিজ্ঞাসাবাদের বিষয়ে নানা প্রশ্ন করেন।

৬জন ডেমোক্রাট হ্যাসপেলের পক্ষে ভোট দেন। দুজন রিপাবলিকান তার অনুমোদনের বিরুদ্ধে ভোট দেন। মাইক পমপেও’র স্থলাভিষিক্ত হবেন হ্যাসপেল।

গেলো মাসে, পররাষ্ট্র মন্ত্রী হিসেবে পমপেওর মনোনয়ন অনুমোদন করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension