প্রবাস

সিঙ্গাপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিঙ্গাপুর প্রতিনিধি জাহাঙ্গীর বাবু:সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সেন্টার ও বাংলার কন্ঠ কার্যালয়ে গত ২৮ই জুলাই ২০১৮ ইং সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।

সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন রাসেলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার কণ্ঠ প্রত্রিকার প্রধান সম্পাদক প্রবাস বন্ধুখ্যাত একে এম মোহসিন , উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের  সহ সভাপতি,এস.এইচ.আদনান শাহ্,
মিরাজ উদ্দিন,জাকির হোসেন,জসিম উদ্দিন,লুৎফর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সাংগঠনিক সম্পাদক,কামরুল ইসলাম,গিয়াস উদ্দিন,ইস্রাফিল আহম্মেদ,দপ্তরসম্পাদক,উজ্বল মিয়া,প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল্ মামুন সহ সকল নেতা কর্মীরা।
অনুষ্ঠান জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু করা হয় সংগঠনের সকল  শাখা ও উপশাখা কমিটির নেতা কর্মীদের উপস্থিতিতে নেতারা বক্তব্য রাখেন।
নেতারা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন রাসেল তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড.মোল্লা মোঃআবু কাওছারের পরিচ্ছন্ন রাজনীতির কিছু দিক তুলে ধরে তাকে ঢাকা ৮ আসনের নমিনেশন দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর নিকট অনুরোধ করে,।ভারপ্রাপ্ত সভাপতি তার বক্তৃতায় বলে স্বেচ্ছাসেবক লীগ সারা দেশে যে সুনাম অর্জন করেছেন তার ধারাবাহীকতা বজায় রাখতে হবে, এবং আগামি নির্বাচনে আলহাজ্ব এ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার ভাইকে ঢাকা ৮  আসনে প্রতিনিধি হিসেবে আমরা দেখতে চাই।
সংগঠনের সকল নেতা কর্মীরা একই দাবী জানায়।পরে ভিডিও কলের মাধ্যমে সংগঠনের সভাপতি আলহাজ্ব এ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার বক্তব্য রাখেন এবং সংগঠনের সবাইকে শুভেচ্ছা জানান।
পরিশেষে মাননীয় প্রধান মন্ত্রীর সুযোগ্য পুত্র  সজিব  ওয়াজেদ জয়ের ও স্বেচ্ছাসেবক লীগের জম্ম দিনের দুটি আলাদা কেক কেটে রাতের খাবার গ্রহনের  মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension