প্রবাস

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

সিঙ্গাপুর প্রতিনিধি:৬ মে ২০১৮ সকাল অনুমানই আটটার দিকে সাইকেল যোগে কাকিঁবুকি ডরমেটরি থেকে কর্র্মস্থলে যাওয়ার পথে একটি লরির সাথে ধাক্কা খেয়ে পৃথিবীর ময় ত্যাগ করে চলে গেছেন জহিরুল (৫০),আঠার বছর ধরে কাজ করছেন এই জিন চিয়া কোম্পানিতে।

এই কোম্পানির কর্মী  শ্রমিক মনিরের ফেসবুক থেকে জানা যায় এই মৃত্যু সংবাদ। ফোনে শ্রমিক মনির (সাহিত্যিক ,কবি ,সাংবাদিক শ্রমিক মনির নাম পরিচিত) এর সাথে যোগাযোগ করলে  তিনি এই মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত্যুকালে  তিনি  ৬ বছরের সন্তান ও স্ত্রী ও মা’কে  রেখে গেছেন , জহিরুলের মৃতদেহ দেশে পাঠানোর ব্যাপারে কাজ প্রক্রিয়াধীন রয়েছে যত দ্রুত টাঙ্গাইল জেলার, বাসাইল উপজেলার, বায়ই খুলা  তার গ্রামে বাড়িতে পাঠানো হবে

মনির তার স্টাটাসে লিখেছেন ,

Gin Chia পরিবার শোকাহত, প্রিয়জন এস এস সি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে,মনটা ভালো থাকার কথা থাকলেও সকাল থেকেই মন খারাপ। আমার কোম্পানির সবাই আজ বাকরুদ্ধ বিশেষ করে বাংলাদেশিরা।

জহিরুল ইসলাম, (৫০) (জহির মামা) আজ সকালে কাকিবুকিতের বাসা থেকে সাইকেল চালিয়ে টেম্পানিসে তার কাজের উদ্দেশ্যে রওনা দেন, মধ্যপথে বিডোক মসজিদের চৌরাস্তায় একটি লড়ির সাথে এক্সিডেন্ট হয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নাকি চাঙ্গি হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় জানা যায়নি, তবে হাসপাতেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহির মামার মৃত্যুতে কোম্পানির প্রতিটি কর্মীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এই কোম্পানিতে আছেন প্রায় ১৮বছর ধরে, এককথায় বাংলাদেশি কর্মীদের অভিভাবক ছিলেন তিনি।

আমার জীবনের কয়েকটি ভালো মানুষের তালিকায় তিনিও একজন ছিলেন। নিঃস্বার্থ, পরোপকারী এই মানুষটির হৃদয় সবসময় মসজিদের সাথে একাকার হয় থাকতো।

তার সাথে একরুমে থাকা মানুষগুলো তাকে কখনো নামাজ কাজা করতে দেখেনি কিংবা তাহাজ্জুদ নামাজও সচরাচর বাদ দিতে দেখেনি।

কাজের বাকি সময়ে সবসময় ধর্ম প্রচারে ব্যস্ত থাকতেন। আমাদের হোস্টেলের নামাজ ঘর থেকে রমজান মাসের আয়োজনের পরিচালনা কমিটিতে তিনিই থাকতেন সবার আগে। আমাদের লিও হোস্টেলের মালিক আব্দুল জলিল সাহেব একজন ধর্মপ্রাণ মোসলমান তার উদ্যোগে হোস্টেলের নিয়মিত নামাজি ব্যক্তিদের তালিকা করে প্রতি বছর ওমরাহ্‌ করতে সৌদিআরব প্রেরণ করা হয়, আমাদের জহির মামা এখান থেকে কয়েকবার ওমরাহ্‌ করেছেন সৌদিআরব গিয়ে।

মামার সাথে দেখা হলেই আগে সালাম দিতেন কুশল বিনিময় করতেন এরপরে নামাজের তাগিদ দিতেন, যেকোনো প্রয়োজনের এগিয়ে আসতেন।

গতকাল সন্ধ্যায়ও জহির মামাকে দেখলাম হোস্টেল কর্তৃপক্ষের সাথে আলাপ শেষে নামাজ ঘরের দিকে হাটছেন সময় আনুমানিক ৬টা ৫৫মিনিট তিনি কাজ সেরে সাইকেল চালিয়ে ফিরেছেন গোসল করে মাগরিব পড়ার জন্য বেরিয়েছেন আমার সাথে কথা হয়নি সেদিন, আর কথা হবেও না মামার সাথে।

আমার এক মামার সূত্র ধরেই আমার এই কোম্পানিতে আসা যে কারণে অনেকেই আমাকে মামা ডাকেন সেই সূত্র ধরেই জহির মামা আমাকে মামা ডাকতেন আমিও ডাকতাম। পৃথিবীতে ভালো মানুষেরা বেশিদিন বাঁচে না শুনেছি, মামার ক্ষেত্রে তাই হলো, আজ যোহর পড়ে মামার জন্য দোয়া করলাম

এশার নামাজের পরে মামার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

নামাজ ঘরে যখন তাকে নিয়ে কথা হচ্ছিল তখন একজন মুসল্লি জানালো জহির মামার পাশে দাঁড়িয়ে তিনি ফজর নামাজ আদায় করেছেন।

মামা ফজর নামাজ পড়ে সকাল ৮টার দিকে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাস্তায় ভাতের প্যাকেট পড়ে আছে সাইকেল পড়ে আছে তিনিও পড়ে আছেন, আমি অসুস্থতার কারণে হাসপাতালে যাইনি যারা গিয়েছেন তারা জানালো

তার পেট ফেটে ভুরি বেরিয়ে গিয়েছিল তবুও তার চেহারা কতো উজ্জ্বল আর মায়াময় একটুও ক্লান্তির ছাপ নেই।

মৃত্যুকালে শুনেছি তিনি এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন আল্লাহ্‌ তাদের হেফাজত করুক,আর মামাকে উত্তম প্রতিদান দিক। মামার লাশ দেশে পাঠানোর ব্যাপারে কাজ প্রক্রিয়াধীন রয়েছে যত দ্রুত সম্ভব লাশ তার দেশের বাড়ি টাঙ্গাইলে পাঠানো হবে।

আমি এই মহান মানুষটির জন্য দোয়া করি,আল্লাহ্‌ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension