খেলা

সিরিজ জয়ই পাখির চোখ টিম ইন্ডিয়ার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: কুইন্স পার্ক ওভালের দুরন্ত জয়ে টিম ইন্ডিয়ার সামনে সুযোগ চলতি ক্যারিবিয়ান সফরে পর পর দু’টি সীমিত ওভারের সিরিজ জয়ের৷ রবিবার ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫৯ রানের জয়ে নিশ্চিত হয়ে গিয়েছে যে আর যাই হোক, ওয়ান ডে সিরিজে আর হারছে না ভারত৷ তবু টেস্ট সিরিজের আবহে ঢুকে পড়ার আগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া বিরাট কোহলিরা৷

সামিত ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ সমীহ করার মতো প্রতিপক্ষ হলেও ধারাবাহিকতার নিরিখে টিম ইন্ডিয়ার সঙ্গে তাদের বড়সড় পার্থক্য চোখে পড়েছে সাম্প্রতিক অতীতে৷ জর্জটাউনের পরিত্যক্ত ম্যাচটি বাদ দিলে ওয়ান ডে ফর্ম্যাটে শেষ ১০ ম্যাচের সাতটিতে জিতেছে ভারত৷ ২টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে ক্যারিবিয়ানরা৷ বিশাখাপত্তনমে একটি ম্যাচ টাইয়ে নিস্পত্তি হয়েছে৷

সুতরাং পোর্ট অফ স্পেনে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচেও খাতায়-কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত৷ বিরাট কোহলির তিন অঙ্কে ফেরা ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে এি ম্যাচে৷ তবে বেশ কয়েকটা দুশ্চিন্তার অবকাশও থাকছে নিশ্চিত৷

প্রথমত, শিখর ধাওয়ানের ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে৷ শেষ ম্যাচে গব্বর রান না-পেলে চাপ বাড়বে তাঁর উপর৷ দ্বিতীয়ত, ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাকে কোহলি পরিস্থিতি অনুযায়ী ব্যবহারের কথা বললেও, ঋষভ পন্তকে সরিয়ে সম্ভবত গত ম্যাচে হাফসেঞ্চুরি করা শ্রেয়স আয়াইয়ারকে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট৷ ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও উইনিং কম্বিনেশন বজায় রেখেই সম্ভবত মাঠে নামতে চলেছে কোহলি অ্যান্ড কোং৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension