প্রবাস

আটলান্টিক সিটিতে এনএএসিপি-র সভা অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি: গত ১১ আগষ্ট ,সোমবার বিকেলে দ্য ন্যাশনাল এসোসিয়েশান ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি)র নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। ঐদিন বিকেল ছয়টায় আটলান্টিক সিটির ৪২৩ নর্থ ওহাইও এভিনিউতে অবস্থিত জেএো মেমোরিয়াল প্রেসবাইটেরিয়ান-এ অনুষ্ঠিত সভায় সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আটলান্টিক সিটির কাউনসিলর কলিম শাহবাজ। এনএএসিপির সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং সভায় উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় সংগঠনের কোষাধ্যক্ষ লিন্ডা ইস্টিল
মাসিক আর্থিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।এছাড়া সংগঠনের নেতৃবৃনদ আগামী সাত সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য

“ পারিবারিক উৎসব” সফল করার জন্য সবার সহযোগীতা কামনা করেন।এই উৎসবে নিউজারসি রাজ্যের ফাষ্ট লেডি টেমি মারফি উপস্থিত থাকবেন।
এনএএসিপির সভায় নিউজারসি রাজ্যের এসেম্বলিম্যান জন আরমাতো, চার্লস গুডম্যান, আটলান্টিক সিটি ইস্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী সহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension