আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিরি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় রববিার সকালে সুইস পুলিশ জানায়, আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে এই হামলার ঘটনা ঘটে। তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

সুইস পুলিশ জানায়, আরাউ শহরের একটি হিপোড্রোমে আয়োজিত রেভ পার্টিতে এই হামলার ঘটনা ঘটে।

তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে পর পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
আরগাউ ক্যান্টন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযান চলছে। ঘটনার কোনো ভিডিও বা ছবি থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে অস্ত্রের মালিকানার হার অন্যতম বেশি।

তবে দেশটিতে এ ধরনের সহিংস বন্দুক হামলা তুলনামূলকভাবে বিরল। ২০১৯ সালে দেশটি আরো কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুমোদন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension