কবিতাসাহিত্য

সুখ পাখিটার ভাঙছে ডানা

রীনা ঘোষ


১
শহর আমার শোকের পাহাড়, সুখ পাখিটার ভাঙছে ডানা
ডুবছে রবি, শুনছো কবি? কাব্য তোমার লিখতে মানা।

শব্দ জখম, ভীষণ রকম, কাব্যপ্রেমীর আঘাত বুকে
কঠিন সময়, আজ অসহায়, শব্দ শোকের গল্প লেখে।

বর্ষা নামে, স্বল্প শ্রমে, দূরত্বের আজ কার্ফু জারি
প্রাণের দামে, পরাক্রমে, দুর্জনেরা হচ্ছে ভারী।

মনকেমনের দিনযাপনে হাতড়ে মরি বর্ণমালা
পরিস্থিতি, ধরছে টুঁটি, বাঁচতে হলে এবার পালা।

পালিয়ে যাবো? নিখোঁজ হবো!, সময় নদীর বুক থেকে!!
তারচে বরং লড়তে শিখি, জীবনের চোখে চোখ রেখে।

২
মেঘের আড়ালে চাঁদ হারিয়েছে কবে
বুকে তার কি বেদনা কে নিয়েছে খোঁজ?
অভিমানী চাঁদ তবু জ্যোৎস্না বিলোয়
কৃষ্ণপক্ষে তার ক্ষত বাড়ে রোজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension