
এম এ জিন্নাহ
তব বেদনা-যাতনা সকলে সজলে
হৃদয়ে স্রোতের ধারা হলো দিশেহারা,
ঘুমহীন নিশীথিনী নয়নের জলে
আমি তবু পথপানে চেয়ে থাকি সারা।
একি দিশেহারা!
ওগো সখা একি রেখা! আপন ললাটে
বিষাদের ভরা তরী দোলে অভিমানী,
ভালোবাসা কতখানি সাজাবো মলাটে?
বলে দিতে পারো আজি — ওগো রূপরানি।
একি অভিমানী!
ক্ষত আর কত যাবে? তত প্রেমময়
অভিনয় ধ্বসে গেলো প্রণয়ের লাগি,
ভালোবেসে ভালো হেসে হলো যে বিস্ময়!
অবিরত মনে করে নিশি সব জাগি,
একি অনুরাগী!



