
ফেরদৌস জামান খোকন
অপরূপ প্রিয় দেশ নেই ভবে আর
যত দেখি মন চায় দেখি বারবার।
নদী খাল বিল দিয়ে ভরা এই দেশ
রুপের কথা বলে যে হবে নাকো শেষ।
পাখিদের কলরবে জেগে যায় সব
সুন্দর এই পৃথিবী দিয়েছেন রব,
মিনারের সুর শুনে মসজিদে যাই
নামাজ পড়ে যে মোরা সবে শান্তি পাই।
বাগে ফুটে কতো শত রকমের ফুল
মধু নিতে ভোমরা রা করেনা যে ভুল,
চাষী ভাই গরু নিয়ে মাঠে যায় চলে।
বীজ বুনে মাঠে আর ফসলাদি ফলে,
আম জাম কলা খেতে লাগে ভালো কতো
আর পাবেনা কোথাও খোঁজো তুমি যতো।
নাম জানা কতো মাছ আমরা যে খাই,
স্বাদের তুলনায় যে ধারে কাছে নাই।
প্রিয় এই দেশ টাকে খুব ভালোবাসি
দিতে হলে দিবো জান মুখে নিয়ে হাসি,
আসো তবে দেশটাকে ভালোবেসে যাই
দেশটা ভালো থাকুক মনে প্রাণে চাই।



