
সুন্নতী হজ্ব গ্রুপের ই হজ্ব ভিসা উদ্ভোধন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:জ্যামাইকা সুন্নতী হজ্ব গ্রুপের অফিস থেকে ই হজ্ব ভিসা ইস্যুর শুভ সূচনা করা হয়েছে। ৩ জুলাই বুধবার জ্যামাইকা হাজীক্যাম্প মসজিদ ভবনে সুন্নতী হজ্ব গ্রুপের প্রধান কার্যালয়ে ই হজ্ব ভিসার উদ্ভোধন করেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য হজ্ব ও ওমরাহ পালনকারী প্রতিষ্ঠান সুন্নতী হজ্ব গ্রুপের প্রেসিডেন্ট সৌদি হজ্ব মন্ত্রলায় থেকে বিশেষ সম্মাননা প্রাপ্ত ও মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট মুফতী আবদুল মালেক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ক্যাম্প মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মসজিদ বিল্ডার সাব্বির আহমেদ, মাওলানা মনজুরুল করিম, নিউকার্ক মসজিদের সভাপতি হাজি মফিজুর রহমান,দারুস সালাম মসজিদের বদরুল আলম, মাওলানা ফয়সল নেওয়াজ, ইঞ্জিনিয়ার আবদুস সাত্তার, খাবার বাড়ীর মালিক হারুন ভুইয়া, কর্ণফুলী ট্রাভেলসের মালিক মোহাম্মদ হারুন, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা জুনায়েদ আল মাদানী, অতিথিদের স্বাগত জানান মক্কা ট্রাভেলস’র মালিক মাওলানা তসলিম উদ্দিনসহ নিউইয়র্কের বিভিন্ন মসজিদের খতিব ও প্রতিনিধিগণ।

ই ভিসা উদ্ভোধন করে মুফতী আবদুল মালেক বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাদের এত বড় সুযোগ করে দিয়েছেন।ধন্যবাদ জানাচ্ছি সোদি হজ্ব মন্ত্রনালয়কে বিশ্বব্যাপী ই হজ্ব ভিসার কার্যক্রম চালু করার জন্য। তিনি বলেন সুন্নতী হজ্বগ্রুপের অধীনে একাধিক হজ্ব ও ট্রাভেল এজেন্সীর ই হজ্ব ভিসা ইস্যু করা হচ্ছে। মুফতি মালেক বলেন, ই হজ্ব ভিসা চালুর ফলে পবিত্র হজ্ব পালনে ভিসা প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। তাই সুন্নতী হজ্ব গ্রুপের পক্ষ থেকে সোদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী ২৭ জুলাই আমেরিকা থেকে সুন্নতী হজ্ব গ্রুপের প্রথম হজ্ব ফ্লাইট রওয়ানা হবে।

২০০০ সাল থেকে সুন্নতী হজ্ব গ্রুপ নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে দক্ষতার সহিত হজ্ব ও ওমরাহ্ যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে হজ্বে যাওয়া ও ফিরে আসা পর্যন্ত হাজীদের সেবা দিয়ে সুনাম পেয়েছে সুন্নতী হজ্ব গ্রুপ। ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়াসহ আরাম দায়ক ভাবে পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে শতভাগ সফল সুন্নতী হজ্ব গ্রুপ। মুফতী আবদুল মালেক বলেন, মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র থাকা অবস্থাতেই আমি হাজী সাহেবদের হজ্ব পালনে ভল্যান্টিয়ার হিসেবে কাজ করতাম। লেখাপড়া শেষে ফিরে এসে ২০০০ থেকেই আল্লাহর ঘরের মেহমানদের সেবা দিয়ে আসছি। সব চেয়ে কম খরচে আমরা সেবা দিয়ে যাচ্ছি।



