প্রধান খবরবাংলাদেশ

সুপ্রিমকোর্টের পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সুপ্রিমকোর্টের পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া পাঁচ আইন কর্মকর্তা হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর জেসমিন আরা বেগমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগের আদেশ বাতিল করে পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension