প্রধান খবরবাংলাদেশ

সুযোগ পেলেই পুরনো ঠিকানায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

রূপসী বাংলা ডেস্ক:সুযোগ পেলেই পুরনো ঠিকানায় (জাতীয় সংসদ ভবন) আসেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সাতবারের সংসদ সদস্য, দু’বারের স্পিকার, এক বার করে ডেপুটি স্পিকার ও বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করা সংসদ অন্তপ্রাণ মানুষটিকে সংসদই টানে বার বার। সময় ও সুযোগ পেলেই সংসদে যেমন আসেন, তেমনি আসেন সংসদে তার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করতে। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। আর এসেই স্বভাবসুলভ আড্ডার আমেজে জানালেন দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পরের মধুর আক্ষেপটিও। বললেন, ভেবেছিলাম ২৩ এপ্রিলের পর আবার মুক্তজীবন ফিরে যাবো। কিন্তু সেটা তো আর হলো না।

মাগরিবের বিরতির আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরাসরি সাংবাদিক লাউঞ্জে এসে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের খোঁজ-খবর নিলেন। নিজের ব্যক্তি জীবনের কথাও তুলে ধরলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতি তার আত্মজীবনী লেখে শুরু করেছেন, অনেক দূর এগিয়েছেন, রাষ্ট্রীয় কাজের চাপে খুব বেশি সময় দিতে পারি না। তবে আত্মজীবনী লেখে শেষ করবো।

সাংবাদিক লাউঞ্জে আসার পর উপস্থিত সাংবাদিকরা তাকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি সাংবাদিকের একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণের কথা জানান। শিগগিরই এর তারিখ জানাবেন বলে জানান। এ নিয়েও নানা হাস্যরসে মেতে ওঠেন রাষ্ট্রপতি। বললেন, মিষ্টি নয়, ফুল পেট খাওয়াবো।

সংসদের আসার আগে একটি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে দেওয়া তার বক্তব্য নিয়েও গল্প করেন। বিভিন্ন কনভোকেশনে দেওয়া বক্তব্য নিয়ে হাস্যরসের বিষয়ে বলেন, আমি মেইন ডিশের সঙ্গে একটু চাটনি দেই আর কী? আগামী ২৩ এপ্রিলের পর পুনরায় রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে পারেন। প্রায় মিনিট বিশেক সময় কাটান সাংবাদিকদের সঙ্গে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension