প্রবাস

সৃষ্টি নৃত্যাঙ্গন পরিদর্শনে অভিভূত নৃত্যশিল্পী লায়লা হাসান

প্রবাস রিপোর্ট: ১৩ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী, নাট্য অভিনেত্রী এবং নৃত্য পরিচালিকা লায়লা হাসান আমেরিকায় অবস্থিত মেট্রো ওয়াশিংটন অঞ্চলের জনপ্রিয় নাচের স্কুল সৃষ্টি নৃত্যাঙ্গন পরিদর্শন করেন। পরিদর্শনকালে নাচের মহড়ার সাথে তিনি নৃত্য শিক্ষার্থীদের সঙ্গে নেচে গেয়ে মত বিনিময় করেন। এ সময় সৃষ্টি নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী রোজ মেরী মিতু রিবের উপস্থিত ছিলেন।
সৃষ্টি নৃত্যাঙ্গনের কর্মকান্ডে খুশি হয়ে লায়লা হাসান বলেন, প্রবাসের কঠিন জীবন অবস্থা থেকে শিশুরা এবং অন্যান্যরা যারা নাচ শিখছে, এর মূলে শিক্ষকগণ যারা নাচ শেখাচ্ছেন এবং অভিভাবকদের আমি অভিনন্দন জানাই। প্রবাসের কঠিন বাস্তবতার মাঝেও বাংলা সংস্কৃতি চর্চার এ প্রয়াস দেখে আমি সত্যিই অভিভূত। তিনি শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করে বলেন, ভালোবেসে নাচের চর্চার এ প্রয়াস দেখে আমি সত্যিই অভিভূত। তিনি শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করে বলেন, ভালোবেসে নাচের চর্চা করতে হবে, নাচের প্রতি গভীর টান থাকতে হবে আর এ অধ্যাবসায়ের মধ্য দিয়ে আগামীতে আমাদের অনেক নৃত্য সৈনিক তৈরি হবে। এ নাচের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি পৃথিবীময় ছড়িয়ে পড়বে।


সৃষ্টি নৃত্যাঙ্গনের নৃত্য পরিচালিকা এবং স্বপ্নদ্রষ্টা রোজ মেরী মিতু রিবেরু উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, আমাদের নৃত্যগুরু লায়লা হাসানকে পেয়ে আজ আমরা সত্যিই আনন্দিত আর আমাদের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রেরণা এসেছে। তিনি তাঁর স্কুলের স্বপ্নের কথা তুলে ধরে বলেন, বাংলার নিজস্ব সমৃদ্ধময় সম্পদ লোক নৃত্য পৃথিবী জুড়ে জাগরিত হোক। সৃষ্টির শিক্ষার্থীদের মধ্যে এ লোক নৃত্য চর্চার শুদ্ধ বীজ বপন করে যেতে চাই। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা যেন শুধু অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় সীমাবদ্ধ না থাকে বরং নৃত্য শিল্পকে শিক্ষা হিসাবে গৃহণ করেন আর এর ধারাবাহিকতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension