কবিতাসাহিত্য

সেরেনাদ

তাহমিদ হাসান


উৎসর্গ: কবি বুদ্ধদেব বসু

সমুদ্রের শীতল হাওয়া হৃদয়ে আগুন জ্বালে
আমার সকল প্রেম খুঁজে পায় তোমার জানালা;
কামনার কালো রাত্রি আজ
উপহাস করে ভ্যালেন্তিনা।
তোমার সুগন্ধি প্রেমে আমার পেয়ালা
পূর্ণ করে দাও;
তোমার নরম রাত্রি
তোমার তির্যক হাসি
বাদামি চুলের গন্ধ
আমাকে উৎসর্গ করো ভ্যালেন্তিনা।
আমাকে জানতে দাও রতির রহস্য
মৃত্যুর মুগ্ধতা
জীবনের আমার্জিত অপরাধ ;
আমাকে জানতে দাও অবাধ্য প্রেমের পরিণতি
নির্জন রাতের নিপুণতা
সমুদ্রের অবিরাম কান্না
মোনালিসা মেঘ
হেলেনের হেঁয়ালির মতো অন্ধকার
হে আমার জুলিয়েট, হে আমার প্রণয়ের পাখি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension