প্রধান খবরবিনোদন

সৈয়দ সালাহউদ্দিন জাকী হাসপাতালে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: কালজয়ী বাংলা চলচ্চিত্র ‘ঘুড্ডি’র নির্মাতা সালাহউদ্দিন জাকী গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ ভর্তি করা হয়েছে।

কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালটিতে নেওয়া হয়। এখন সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ রেয়ান আনিসের তত্ত্বাবধানে আছেন।

 

হাসপাতালটির মিডিয়া ম্যানেজার ডা. সাগুফতা ইয়াসমিন বলেন, ‘হৃদরোগ নিয়ে উনার পুরনো জটিলতা আছে। তবে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) তার মাত্রাতিরিক্ত জ্বর ও বমি হলে হাসপাতালে আনা হয়। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। আগের চেয়ে শারীরিক অবস্থাও ভালো এখন।’

 

সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ১৯৮০ সালের সাদাকালো রোমান্টিক-নাট্য চলচ্চিত্র ‘ঘুড্ডি’। যেখানে জুটি হয়েছেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। আলোচিত এই সিনেমা ছাড়াও তিনি নির্মাণ করেন ‘আয়না বিবির পালা’, ‘লাল বেনারসি’সহ অসংখ্য নাটক, টেলিছবি আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সিইও হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন এসএ টিভিতে।

 

‘ঘুড্ডি’ চলচ্চিত্রটির সংলাপ রচনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জাকী।

 

১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

 

 

 

‘ঘুড্ডি’র একটি দৃশ্যে আসাদ ও সুবর্ণা

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension