
আনজানা ডালিয়া
মেঘগুলো গলে হয় চোখের জল
চাঁদ আর মেঘের লুকোচুরিতে আটকে থাকে স্মৃতির ফুল
মৌনতা বেড়ে ক্লান্ত হয় তারাদের দু’কুল।
ব্যস্ততার ঝুলি ভরে গেছে
প্রেমালাপরা দায়িত্বের কাছে হেরেছে
উতল হাওয়া সোনালুতে দুলছে।
ভাঁটফুলে হবে নাকছাবি
কানফুলে বকুল হিসেবি
চন্দ্রমল্লিকা তুই শুধু দুলবি।



