কবিতাসাহিত্য

সোনা রোদে ঝিলিমিলি

সুশান্ত কুমার দে


সোনা রোদে ঝিলিমিলি রূপালি শিশির
মুক্তা হয়েই সবুজ ঘাসে দাঁড়িয়ে অস্থির।
শিউলি ঝরা উঠোনে ঐ করে ঝিক-মিক
ঘর থেকে বেরিয়ে খুকু, হারিয়েছে দিক।

ভোরের রবি সদ্য উদয় পূর্বাশার কোণে
কে যায় ফুল তুলতে শিশির ভেজা বনে?
শীতল বায়ু বুলিয়ে যায় ছোট্ট খুকির গা
থরথর কাঁপছে সেথা- পুষির জোড়া ছা!

অগ্রহায়ণের পাকা ধানে -গন্ধে ভরে মন
খুশির জোয়ারে কৃষকের মনটা উচাটন।
পিঠা- পুলির ধুমধাম, ঢেঁকি ঢাকুর ঢুকুর
খেজুর রসে গুড়- পাটালী, গন্ধে ভরপুর।

সকালের ঐ মিষ্টি রোদে, বসে দাদু- নাতি
গল্প বলা পিঠা খাওয়া আনন্দে মন মাতি।
লিচু গাছে চোর পাখিটা, মারল হঠাৎ ছোঁ
দাদুর হাতে পিঠা নেই, নাতি হাসে হো হো।
বিড়াল ছানা মিঁউ মিঁউ -বলছিল সে কিছু
দাঁড়কাক টি পিঠা নিল,ছুটলো তার পিছু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension