
কনক কুমার প্রামানিক
সোনালী মিঠে রোদের সাথে আসে মৃদু শীত
ভোর সকালে পাখপাখালি গায় সুখের গীত।
রোদের সাথে খেজুর রস লাগে বেজায় মিঠা
শীতের সময় দারুণ লাগে মধুর স্বাদের পিঠা।
পুব আকাশের তরুণ রবি উঠে অনেক পরে
সাত সকালে পাখির দল ঘর ছেড়ে যায় দূরে।
আলসেমিতে কাটে সবার লেপের নিচে শুয়ে
শিশির সিক্ত ঘাসের শরীর পানিতে যায় ধুয়ে।
অনেক ভালো সময় কাটে হেমন্তের এ শীতে
দিনের আলো দ্রুত নিভে দিবাকর যায় অস্তে।



