ভারত

সোনিয়ার জামাইয়ের বিরুদ্ধে এফআইআর পুলিশের

রূপসী বাংলা ডেস্ক: বেআইনিভাবে জমি কেনার অভিযোগ আগেই উঠেছিল রবার্ট ভদেরার সংস্থা স্কাই লাইট হসপিটালিটির বিরুদ্ধে৷ এবার প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাই ও প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে আইনের ফাঁস আরও শক্ত করল গুরুগ্রাম পুলিশ৷ বেআইনিভাবে জমি কেনার অভিযোগে শনিবার গুরুগ্রামের খেরকি দৌউলা পুলিশ রবার্ট ভদেরার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে৷

রবার্ট ভদেরা ছাড়াও হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে পুলিশ৷ জানা গিয়েছে, দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০বি, ৪৬৭, ৪৭১ ও দুর্নীতি বিরোধী কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও কংগ্রেসের একাংশের দাবি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিতভাবে এই অভিযোগ করেছে পুলিশ৷ বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension