
আন্তর্জাতিকপ্রধান খবর
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮
রূপসী বাংলা ডেস্ক:সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাস বনের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা এই খবর জানিয়েছে।সোমালিয়ার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়। উদ্ধার কাজ চলছে। তবে আমরা ধারণা করছি এটি আত্মঘাতী বোমা হামলা।বিডি প্রতিদিন



