আন্তর্জাতিক

সৌদি যুদ্ধবিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রশিক্ষণ মিশনের সময় সৌদি আরবের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব সেনা নিহত হয়েছে। তবে বিমানটিতে ঠিক কতজন সেনা ছিল তা জানা যায়নি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension