প্রবাস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী’র নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন

রূপসী বাংলা ডেস্ক:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার মোশাররফ হোসেন, এমপি, ১১ জুলাই ২০১৮ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মাননীয় মন্ত্রী প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। কনস্যুলেট এর আওতাধীন বিপূল সংখ্যক প্রবাসীদের কনস্যুলেট কর্তৃক আন্তরিকতার সাথে সেবা প্রদান এর কথা উল্লেখ করে মাননীয় মন্ত্রী কনস্যুলেট কর্মকর্তা/কর্মচারীগণ তাদের প্রশংসা করেন। তিনি আরো বলেন যে কনস্যুলেট কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ দেশের সুনাম বৃদ্ধি করেন। জনাব খন্দকার মোশাররফ হোসেন পরে কনস্যুলেট এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবাপ্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মাননীয় মন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।

কনসাল জেনারেল সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম তুলে ধরেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মান্যবর জনাব মাসুদ বিন মোমেন এবং উচ্চ পদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাননীয় মন্ত্রী জাতিসংঘে গুরুত্বপূর্ণ সরকারী কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension