
স্পেনে ১৭ সদস্যের মন্ত্রিসভায় ১১ জনই নারী
রূপসী বাংলা ডেস্ক:স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ১৭ সদস্যের মন্ত্রিসভা মনোনয়ন দিয়েছেন। তাক লাগানো বিষয় হচ্ছে, এই মন্ত্রীসভার ১১ জন সদস্যই নারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপের যেকোনও দেশের তুলনায় সানচেজের মন্ত্রিসভাতেই নারীদের উপস্থিতি সর্বোচ্চ। সানচেজের এই মন্ত্রিসভা ‘নারীবাদী মন্ত্রিসভা’ হিসেবে পরিচিতি পাচ্ছে। তিনি নিজেও স্বঘোষিত নারীবাদী।
মন্ত্রিসভায় স্থান পাওয়া নারীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী মারিয়া জেসাস মন্টেরো, বাণিজ্যমন্ত্রী নাদিয়া কালভিনো, বিচারমন্ত্রী দোলোরেস দেলগাডো, প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলস, শিক্ষামন্ত্রী ইসাবেল সেলা। এছাড়া সাবেক এক মহাকাশচারীকে বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এক টেলিভিশন ভাষনে সানচেজ বলেন, তার নতুন সরকার সেই সব মানুষদের নিয়ে গঠন করা হয়েছে যারা প্রগতিশীল সমাজের লক্ষ্য সম্পর্কে একমত।



